বড়লেখায় আমেরিকা প্রবাসী রিপনের অর্থায়নে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বর্ণী ইউনিয়নের পশ্চিম বর্ণী শিশু শিক্ষা একাডেমির শিক্ষক ও ম্যানেজিং কমিটির আয়োজনে ও আমেরিকা প্রবাসী রুহেল আহমদ রিপনের অর্থায়নে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত প্রায় ৩শ শিক্ষার্থীদের মাঝে ফ্রি রক্ত পরীক্ষার মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হয়।

পশ্চিম বর্ণী শিশু শিক্ষা একাডেমির হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করেন দৈনিক যায়যায়দিনের বড়লেখা প্রতিনিধি সাংবাদিক ও ব্যবসায়ী সুলতান আহমদ খলিল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মিজানুর রহমান। ম্যানেজিং কমিটির সদস্য মশাহিদ আলী, সেইফটি সোস্যাল অর্গানাইজেশন সিলেটের সদস্য মুহিবুর রহমান সুয়েব, তায়্যিবা, কে এইচ ফাহিম, মঞ্জির আমিন সেজু, পশ্চিম বর্ণী শিশু শিক্ষা একাডেমির সহকারী শিক্ষিকা নাজিয়া আক্তার, সুমি বেগম, সহকারী শিক্ষক জাবির, সহকারী শিক্ষিকা খালেদা বেগম, মাহিমা আক্তার, শিক্ষক আবেদ হুসেন ও জাবের হুসেন প্রমুখ।

তরুণ সমাজ সেবক আব্দুর রহমান পারভেজের সঞ্চালনায় সেইফটি সোস্যাল অর্গানাইজেশন সিলেটের সার্বিক সহায়তায় স্বাগত বক্তব্য রাখেন একাডেমির প্রিন্সিপাল জয়নাল আবেদীন। দিনব্যাপী কর্মসূচী শেষে বিকেল সাড়ে ৩ ঘটিকার সময় আলোচনা সভার মাধ্যমে অনষ্টানের সমাপ্তি ঘটে এবং অতিথি বৃন্দ ও একাডেমির শিক্ষক শিক্ষিকাদের কে ক্রেস্ট প্রদান করা হয়।


বড়লেখায় আমেরিকা প্রবাসী রিপনের অর্থায়নে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles