ভূরুঙ্গামারীতে ব্র্যাকের গন নাটক প্রদর্শনী।

মোঃ রোকুনুজ্জামান রোকন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ভূরুঙ্গামারী উপজেলার সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে বাল্য বিয়ে প্রতিরোধে ভূরুঙ্গামারী এলাকা অফিসের ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির উদ্যোগে দুধকুমার নাট্য দলের পরিবেশনায় গন নাটক প্রদর্শনী হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় ভূরুঙ্গামারী উপজেলার সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে বাল্য বিয়ে কি?, বাল্য বিয়ের কুফল, বাল্য বিয়ের শাস্তি, বাল্য বিয়ে প্রতিরোধ ও প্রতিকার এর মাধ্যম গুলি অভিনয় সংগীতের মাধ্যমে তুলে ধরেন। প্রয়োজনে সরকারি জাতীয় হট লাইন ১০৯, ৯৯৯ নম্বর ব্যবহার করে সেবা পাওয়ার বিষয় তুলে ধরেন ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা। রেজাউল করিম (ব্র্যাক জেলা প্রতিনিধি), মাজেদুল হক সরকার, জেলা ব্যবস্থাপক (সেল্প কর্মসূচি) পাইলট হাই স্কুলের সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক মন্ডলী। সার্বিক সহযোগীতায় হিতেশ কুমার রায় এ্যাসোসিয়েট অফিসার (সেল্প)


ভূরুঙ্গামারীতে ব্র্যাকের গন নাটক প্রদর্শনী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles