কেন্দ্রীয় নেতা ইজ্জতউল্লাহর বোনের মৃত্যুতে সাতক্ষীরা জামায়াতের শোক।

0
87

আবদুস সাত্তার, কালিগজ্ঞ (সাতক্ষীরা) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহর বোন হাসিনা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবার সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকবানী দিয়েছেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা রবিউল বাশার ও জেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান। শোকবাণীতে জামায়াত নেতাদ্বয় বলেন, হাসিনা খাতুন ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ ছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। হাসিনা খাতুন সাতক্ষীরা কলারোয়া উপজেলার যুগীখালি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মহাসিন কবিরের স্ত্রী।
গতকাল রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেছেন। তিনি স্বামী, ২ ছেলে ও ৩ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। আজ রবিবার বাদ জোহর তার যুগিখালি হাইস্কুল মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


কেন্দ্রীয় নেতা ইজ্জতউল্লাহর বোনের মৃত্যুতে সাতক্ষীরা জামায়াতের শোক।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here