
বিশেষ প্রতিনিধি ভোলা:
ভোলা জেলা পুলিশের আয়োজনে ১২ সেপ্টেম্বর সোমবার ভোলা পুলিশ অফিস সম্মেলন কক্ষে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলার সভাপতিত্বে সকল অফিসার ইনচার্জদের সাথে শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার শারদীয় দুর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে উপস্থিত সকলকে নির্দেশনা প্রদান করেন।তিনি পূজা পূর্ববর্তী-পরবর্তী ও পূজা চলাকালীন করণীয় বর্জনীয় এবং পূজা উদযাপন কমিটির সার্বিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এ-সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জনাব মোঃ জহুরুল ইসলাম,সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) জনাব মোঃ মাসুম বিল্লাহ, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, ভোলা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলা, ইনচার্জ শহর ও যানবাহন শাখা, ভোলা, কোর্ট পুলিশ পরিদর্শক ভোলা সহ জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।













