মামলা দিয়ে জরিমানা আদায় নয়, ট্রাফিক আইন মান্য করতে সচেতন করাই আমাদের উদ্দেশ্য –পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম

0
90

বিশেষ প্রতিনিধি ভোলা:

“ট্রাফিক আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” এই প্রতিপাদ্যে সড়ক দুর্ঘটনা এড়াতে, নিরাপদ সড়ক ব্যবস্থা ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে ভোলা জেলা পুলিশ এর উদ্যোগে এবং শহর ও যানবাহন শাখা, ভোলা এর আয়োজনে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) লালমোহন থানা প্রাঙ্গনে ট্রাফিক দক্ষিণ জোন এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।

জনাব মোঃ এনায়েত হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত), লালমোহন থানা, ভোলার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ০৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এম.পি।

প্রধান অতিথি সড়ক দুর্ঘটনা রোধে, নিরাপদ সড়ক ব্যবস্থাপনা ও সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ট্রাফিক বিভাগকে দক্ষিণ জোন এ বিভক্ত করায় ভোলা জেলার পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ট্রাফিক দক্ষিণ জোন এর উদ্বোধনের মধ্য দিয়ে ভোলা জেলার দক্ষিণের লালমোহন, চরফ্যাসন, শশীভূষণ, দক্ষিন আইচা ও মনপুরা এ পাঁচটি থানা এলাকায় সড়ক দুর্ঘটনা, নিরাপদ সড়ক ব্যবস্থা ও সড়ক পরিবহন আইন ২০১৮ এর বাস্তবায়ন হবে। সড়কে মামলা দায়ের/জরিমানা আদায় করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হল জননিরাপত্তা নিশ্চিত ও সড়ক পরিবহন আইন বাস্তবায়ন এবং ট্রাফিক আইন মান্য করতে সচেতনতা সৃষ্টি করা। আগামী তিন মাস ট্রাফিক দক্ষিণ জোন এ কোনো মামলা দেওয়া বা জরিমানা আদায় করা হবে না। এই সময়ের মধ্যে যাদের সড়কে চলাচলের উপযুক্ত বৈধ কাগজপত্র/লাইসেন্স নেই তাদেরকে উপযুক্ত বৈধ কাগজপত্র/লাইসেন্স সংগ্রহ করার আহবান জানানো হয়।

পুলিশ সুপার আরও বলেন, ট্রাফিক দক্ষিণ জোনে কাউকে সড়ক পরিবহন আইনে জরিমানা করা হলে প্রাথমিক পর্যায়ে জরিমানা আংশিক মওকুফ করা হবে। এতে করে আমরা আশা করি আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভোলা ট্রাফিক দক্ষিণ জোনকে সহযোগীতা করবেন।

এ সময় জনাব মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) ভোলা, জনাব পল্লব কুমার হাজড়া, উপজেলা নির্বাহী অফিসার লালমোহন, জনাব মাহবুবুর রহমান, অফিসার ইনচার্জ লালমোহন থানা, জনাব মাকসুদুর রহমান মুরাদ, অফিসার ইনচার্জ তজুমদ্দিন থানা, জনাব মোঃ মোরাদ হোসেন, অফিসার ইনচার্জ চরফ্যাসন থানা, জনাব মোঃ আনোয়ার হোসেন, অফিসার ইনচার্জ দুলারহাট থানা, জনাব মোঃ শাখাওয়াত হোসেন, অফিসার ইনচার্জ দঃ আইচা থানা, জনাব অধ্যক্ষ গিয়ান উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান লালমোহন, জনাব আবুল হোসেন রিমোন, উপজেলা ভাইস চেয়ারম্যান লালমোহন, লালমোহন প্রেসক্লাবের সভাপতি, লালমোহন বাসমালিক সমিতির সভাপতি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


মামলা দিয়ে জরিমানা আদায় নয়, ট্রাফিক আইন মান্য করতে সচেতন করাই আমাদের উদ্দেশ্য –পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here