লালমনিরহাট জেলা পুলিশ রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত

0
101

বিশেষ প্রতিনিনি রংপুর:

আগষ্ট/২০২২ মাসের মাসিক অপরাধ ও আইন-শৃংখলা পর্যালোচনা সভা রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়। সভায় অত্র রেঞ্জের গত আগষ্ট/২০২২ মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

এছাড়াও সভায় রংপুর রেঞ্জে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে আগষ্ট/২০২২ মাসে অত্র রেঞ্জের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচন এবং পুরস্কার বিতরণের ব্যবস্থা গ্রহণ করেন ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর মহোদয়।

রংপুর রেঞ্জের মধ্যে আগস্ট/২০২২ মাসের সার্বিক কর্ম মূল্যয়নে লালমনিরহাট জেলা পুলিশ শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হওয়ায় লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ডিআইজি, রংপুর রেঞ্জ, মহোদয়ের নিকট হইতে সম্মাননা স্মারক গ্রহণ করেন।

এছাড়াও রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ থানা হিসেবে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদশর্দক জনাব মোঃ শাহা আলম, মোটর সাইকেল চালক, পথচারী ও ছাত্র-ছাত্রীদের মাঝে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় জনাব মোঃ আব্দুল কাদের, পুলিশ পরিদর্শক(শহর ও যানবাহন) এবং ক্লুলেস চুরি মামলার রহস্য উদঘাটন করায় এসআই(নি.) মোঃ মহিদুল ইসলাম, হাতীবান্ধা থানা, কে বিশেষ পুরষ্কারে ভূষিত করেন।


লালমনিরহাট জেলা পুলিশ রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here