
শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:
বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য ও মোল্লাপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব হাজি হারিছ উদ্দিন হারি ইন্তেকাল করেছেন (ইন্না … রাজিউন)।
মঙ্গলবার রাত সোয়া ১১ টায় তিনি পাতন গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,ছেলে মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজা শেষে বাঘমারা মসজিদ প্রাঙ্গনের কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে,প্রবীণ আওয়ামী লীগ নেতা হারিছ উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসরাম নাহিদ,সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন,বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আতাউর রহমান খাঁন,সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লব,সহ-সভাপতি আহমদ হোসেন বাবুল ও আশরাফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান জামাল হোসেন।
পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।













