কুষ্টিয়ায় ছাত্রীকে যৌন-হয়রানীর অভিযোগে শিক্ষক গ্রেফতার

এমডি জিলহজ খান,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়া ছাত্রীকে যৌন-হয়রানী মামলায় কুষ্টিয়ার দৌলতপুরের আল্লাহরদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাহারুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার বিষয়টি জানাজানি হলে অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পড়ে এবং শিক্ষক নাহারুল ইসলামকে অবরুদ্ধ করে গ্রেফতারের দাবীতে তারা বিক্ষোভ শুরু করে। এরপর পুলিশ এসে নাহারুল ইসলামকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান জানান, দীর্ঘদিন ধরে আল্লাহরদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক ছাত্রীর সাথে অনৈতিক আচরন করে আসছিল অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাহারুল ইসলাম। বিষয়টি জানাজানি হলে অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পড়ে। পুলিশ এসে নাহারুল ইসলামকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ভুক্তভোগী এক শিক্ষার্থীর অভিযোগের ভিত্তি¡তে শিক্ষক নাহারুল ইসলামের বিরুদ্ধে দৌলতপুর থানায় যৌন-হয়রানী মামলা নথিভুক্ত করা হয়েছে বলেও জানায় ওসি।


কুষ্টিয়ায় ছাত্রীকে যৌন-হয়রানীর অভিযোগে শিক্ষক গ্রেফতার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles