মিরসরাইয়ে যুবলীগ নেতা হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

0
104

মোঃ কামরুল হাসান,চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

মিরসরাইয়ে যুবলীগ কর্মী শহিদুল ইসলাম আকাশ হত্যা মামলার আসামি স্থানীয় হিঙ্গুলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে চিনকিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় নিহত আকাশের বড় বোন নাজমা আক্তার বাদি হয়ে হুমায়ুন কবির ওরফে মামুনকে আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। একইসঙ্গে মামলায় ইউপি সদস্য মিজানুর রহমানকে ৫ নম্বর আসামি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন। তিনি জানান, নিহত শহিদুল ইসলাম আকাশের বড় বোন নাজমা আক্তার বাদি হয়ে মঙ্গলবার সন্ধ্যায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর ৫ নম্বর আসামি ইউপি সদস্য মিজানকে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে চিনকিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

উল্লেখ্য, সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের চিনকির হাট এলাকায় একটি ফার্ণিচার দোকানের সামনে কুপিয়ে এবং জবাই করে হত্যা করা হয় যুবলীগ নেতা শহিদুল ইসলাম আকাশকে।


মিরসরাইয়ে যুবলীগ নেতা হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here