মাদারীপুরের ডাসারে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
85

মাদারীপুর জেলা প্রতিনিধি:

আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে মাদারীপুরের ডাসার থানা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে থানা ভবন হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডাসার থানা অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম। এসময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিভূতি ভূষন বাড়ৈ, সাধারন সম্পাদক নারায়ন দত্ত, যুগ্ম সম্পাদক মিন্টু লাল বাড়ৈ, গোপালপুর এলাকার ইউপি চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মাতুব্বর, নবগ্রাম এলাকার ইউপি চেয়ারম্যান দুলাল তালুকদার, বালিগ্রাম এলাকার ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খান, ডাসার এলাকার ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ভাষাই ও আওয়ামী লীগ নেতা নৃপেন বৈদ্য প্রমুখ।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ হাসানুজ্জামান বলেন, আগামী ১ অক্টোবর থেকে হিন্দু ধর্মালম্বীদের সবচেয় বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। আর এবার ডাসার থানা এলাকায় ৪১টি মন্ডপে শারদীয় দুর্গা পূজার প্রতিমা শোভা পাবে। সকল পূজা মন্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে।


মাদারীপুরের ডাসারে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here