ভূরুঙ্গামারীতে সহকারী শিক্ষক সমাজের ভোট অনুষ্ঠিত।

মোঃ রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সহকারী শিক্ষক সমাজ উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে সকাল ১০ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। উপজেলার ১১২ টি প‍্রাথমিক বিদ‍্যালয়ের ৬ শত ৭৬ জন সহকারী শিক্ষকদের মধ‍্যে ৪ শত ৪১ জন শিক্ষকের ভোটের মাধ‍্যমে নেতা নির্বাচন করেন।

জানা যায়, সহকারী শিক্ষক সমাজের নির্বাচনে সভাপতি পদে ২ জন, সাধারন সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ২ জনসহ ৩ টি পদের বিপরীতে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে রুকন-উদ-দৌলা ও আলাউদ্দিন সরকার, সাধারন সম্পাদক পদে সজিবুর রহমান সজিব সোহেল রানা ও শফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক পদে আজাদুল ইসলাম শিকদার ও বিপ­বী আক্তার।

উক্ত নির্বাচনে তিন বছরের জন‍্য সভাপতি পদে আলাউদ্দিন সরকার (২২৫ ভোট) পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী পেয়েছেন রুকন-উদ-দৌলা ২১০ ভোট, সাধারন সম্পাদক পদে সোহেল রানা (২২৫ ভোট) পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সজিবুর রহমান পেয়েছেন (১১৭ ভোট) ও সাংগঠনিক সম্পাদক পদে আজাদুল ইসলাম শিকদার (৩২৫ ভোট) পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী পেয়েছেন (১০৯ ভোট)।

অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা করেন, সহকারী শিক্ষক সমাজের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি- সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক- নয়ন বকশীসহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ।


ভূরুঙ্গামারীতে সহকারী শিক্ষক সমাজের ভোট অনুষ্ঠিত।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles