বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন বুড়িচং উপজেলা শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

0
94

মোঃ মেহেদী হাসান,বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন বুড়িচং উপজেলা শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন বুড়িচং উপজেলা উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (কুমিল্লা -৫) আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল হাসান খান এমপি। প্রধান আলোচক ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার, বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা আক্তার।উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী। উক্ত সম্মেলনে সর্বসম্মতিক্রমে ৭১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন বুড়িচং উপজেলা শাখা নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাকশীমূল ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ লিটন রেজা, সিনিয়র সহ-সভাপতি সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ষোলনল ইউনিয়ন পরিষদের মেম্বার বাদল খাঁ ও সাংগঠনিক সম্পাদক মোকাম ইউনিয়ন পরিষদের মেম্বার জাকির হোসেন।উক্ত সম্মেলনে কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে ও বুড়িচং উপজেলা শাখার সদস্যদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাশেম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মন্ডল, সর্দার নাজমুল সাকিব সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ভূঁইয়া ও কুমিল্লা জেলার সদস্য সচিব মোতাহাব হোসেনসহ অন্যান্য অতিথি ও সদস্যগণ।


বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন বুড়িচং উপজেলা শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here