নড়াইলে পুলিশের অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার।

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশনায় আজ ২৬ই সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ সন্ধ্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এএসআই(নি:) মো: মিকাইল হোসেন ও এএসআই(নি:) বাচ্চু শেখ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে লোহাগড়া পৌরসভাধীন রামপুর এলাকা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো: ফসিয়ার মোল্লা (৩৫) কে আটক করেছে।

তিনি লোহাগড়া থানাধীন চাচই গ্রামের মোঃ খোকন মোল্লার ছেলে। বিজ্ঞ আদালত আসামিকে পেনাল কোর্টের ৩০২/৩৪ ধারার অধীনে দোষী সাব্যস্তক্রমে মৃত্যুদণ্ড ও ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

আসামিকে লোহাগড়া থানা হাজতে প্রেরণ করা হয়েছে।


নড়াইলে পুলিশের অভিযানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles