ঠাকুরগাঁওয়ে কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকা – অন্ধ হাফেজের চিকিৎসায় তিন লক্ষ দিলেন সৌরভ।

সাইমন হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে রাস্তায় কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার আসল মালিককে খুঁজে না পেয়ে সেই টাকার মধ্যে তিন লক্ষ টাকা এক অন্ধ হাফেজের চিকিৎসার জন্য দিয়েছেন সৌরভ হোসেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও পৌরশহরে মুন্সিরহাট নামক এলাকার বাসিন্দা অন্ধ হাফেজ মোঃ হৃদয়ের চোখের চিকিৎসার জন্য তিন লক্ষ টাকার একটি চেক তুলে দেন হাফেজ হৃদয়ের হাতে।

এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ শামসুজ্জামান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, রাজনীতিবিদ সন্তোষ কুমার আগারওয়াল, সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদকর্মীরা।

পাঁচ লক্ষ টাকা কুড়িয়ে পাওয়া সৌরভ হোসেন জানান , প্রায় মাস খানেক আগে আমি রাস্তায় পাঁচ লক্ষ টাকা কুড়িয়ে পাই। সেই সাথে টাকার প্রকৃত মালিককে খুঁজে পাওয়ায় জন্য একটি মাংকিং ও করি। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও প্রকৃত মালিককে খুঁজে পাইনি। পরে আমি আমি জানতে পারি অন্ধ হাফেজ এ অবস্থায় আঠাশ পাড়া কোরআন মুখস্ত করেছে। ডাক্তার বলেছে তার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। তাই সে যেন দেখতে পায় এজন্য আমি তাকে টাকাটা দিয়েছি। আর বাকি দুই লকক টাকা আমার বন্ধুর বাবার চিকিৎসা ও স্থানীয় গরিব অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিব।

তিনি আরো জানান, হাফেজ হৃদয়ের চোখের চিকিৎসার জন্য এই টাকা দিতে পেরে আমি অনেক আনন্দিত। এর বাইরেও যদি তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হয় তাহলে আমি ব্যক্তিগত ভাবে তাকে সহযোগিতা করব।

হাফেজ হৃদয় জানান , আমি আজ অনেক খুশি এমন খুশি আগে কখনো হইনি। টাকাটা আমার চোখের চিকিৎসার জন্য খুব দরকার ছিলো। আমার জন্য দোয়া করবেন যেন আমি চিকিৎসা করিয়ে সুস্থ চোখ নিয়ে এই পৃথিবীর আলো দেখতে পারি।

ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন, কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার মধ্যে তিন লক্ষ টাকা এই হাফেজের চোখের চিকিৎসার জন্য দেন সৌরভ। এটি অত্যন্ত মহৎ কাজ। এই কাজের জন্য তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা আশা করি সেই হাফেজ চিকিৎসার মাধ্যমে তার চোখের দৃষ্টি ফিরে পাবে তার জন্য সকলের দোয়া থাকবে।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট বৃহস্পতিবার কুড়িয়ে পাওয়া পাঁচ লাখ টাকার মালিকের সন্ধানে মাইকিং করেছিল সৌরভ নামের এই যুবক। পরে টাকার প্রকৃত মালিকের জন্য এক মাসের বেশি সময় অপেক্ষা করেও প্রকৃত মালিকের সন্ধান না পেলে গরিবদের মাঝে বিলিয়ে দিতে শুরু করেছেন তিনি।


ঠাকুরগাঁওয়ে কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকা – অন্ধ হাফেজের চিকিৎসায় তিন লক্ষ দিলেন সৌরভ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles