ঘোড়াঘাটে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

0
81

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ি থেকে এক নারির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ২ নং পালশা ইউপি’র আমরা গ্রামের ইলিয়াছ হোসেন এর মেয়ে ইসরাত জাহান লিমা (২৪)। রবিবার (২অক্টোবর) সকালে নিহতের বাবার বাড়ির নিজ শয়ন কক্ষে ফ্যানের সঙ্গে ওরনা পেচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
স্থানীয়রা জানান, নিহত লিমার সাথে স্থানীয় এক যুবকের বিয়ে হয়েছিলো। এ ঘটনার আড়াই বছর পূর্বে তাদের মাঝে বিবাহ বিচ্ছেদ হওয়ায় সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। পারিবারিক কোন্দলের কারণে লিমা আত্মহত্যা করতে পারেন বলে ধারণা স্থানীয়দের।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।


ঘোড়াঘাটে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here