জগ্ননাথপুর ও শান্তিগঞ্জ বাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

0
117

ফখরুল ইসলাম ফাহিম,শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে।

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জ-৩ আসন সহ দেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এবং ধর্ম যার যার উৎসব সবার এই মন্ত্রে উজ্জীবিত হয়ে সকলকে একত্রিত হয়ে উৎসব পালনের আহ্বান জানান।


জগ্ননাথপুর ও শান্তিগঞ্জ বাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here