মিরসরাইয়ে বাসে তল্লাসি চালিয়ে ২৮০০ পিস ইয়াবা সহ একজনকে গ্রেফতার করে পুলিশ।

0
75

মোঃ কামরুল হাসান,চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন এলাকায় বাসে তল্লাশি চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ২৮০০ পিস ইয়াবা সহ আটক করে মিরসরাই থানা পুলিশ।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুরের নিজামপুর বাইপাস এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী দূরপাল্লার একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকৃত ব্যক্তি হলেন- নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকার মফিজ শিকদারের ছেলে বাবু শিকদার (৪০)।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কবির হোসেন জানান, যাত্রীবাহী বাসে ইয়াবার চালান যাচ্ছে- এমন গোপন সংবাদের খবরে মিরসরাই থানা পুলিশের বিশেষ একটি টিম মিরসরাই থানাধীন ওয়াহেদপুরের নিজামপুর এলাকায় গাড়িতে তল্লাশি চালানো জন্যে তল্লাসি চৌকি বসানোর হয়। এসময় দুপুর সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী দুরপাল্লার একটি বাস থামিয়ে পুলিশ তল্লাশি চালানোর সময় এক ব্যক্তি দ্রুত গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে তাকে আটক করে পুলিশ দেহ তল্লাশি করে তার সাথে থাকা ২৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এবং আটককৃত আসামী বাবু শিকদারকে যথাযথ আইনী প্রক্রিয়া শেষ করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানায় পুলিশ।


মিরসরাইয়ে বাসে তল্লাসি চালিয়ে ২৮০০ পিস ইয়াবা সহ একজনকে গ্রেফতার করে পুলিশ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here