
মোঃ নুরুজ্জামান আহম্মেদ,লালমনিরহাট জেলা প্রতিনিধি:
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, আওয়ামী লীগ মনে করেছিল গুলি করে বিএনপি নেতাকর্মীদের ঘরে ঢুকিয়ে রাখবে, তাদের দমিয়ে রাখবে। তাতে করে বিএনপি নেতাকর্মীরা মিছিল-মিটিং করতে পারবে না, ভয়ে আত্মগোপন করে থাকবে। কিন্তু পরিণামে হয়েছে এর উল্টোটা।
সোমবার দুপুরে জেলা বিএনপির আয়োজনে শোক র্যালি ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
দুলু আরও বলেন, ইতিহাস স্বাক্ষী দেয় রক্ত কোনো দিন বৃথা যেতে পারে না। বায়ান্নোর রক্ত বৃথা যায় নাই, ৬২, ৬৯ ও ৭০-এর রক্ত এবং সর্বশেষ ৯০-এর এরশাদ বিরোধী আন্দোলনের রক্তও বৃথা যায়নি। যার প্রমাণ বাংলাদেশ মানুষ স্বাক্ষী হয়ে আছে।
কেন্দ্রীয় বিএনপি ঘোষিত শোক র্যালির অংশ হিসেবে জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি শোক র্যালি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় গোল চত্ত্বরে এসে শেষ হয়।













