শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ চলছে

0
86

ফখরুল ইসলাম ফাহিম,শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

শান্তিগঞ্জের মাহবুবা কমিউনিটি সেন্টারের সামনে উৎসবমুখর পরিবেশ। সবার গলায় পছন্দের প্রার্থীর ব্যাজ ঝোলানো। ভোটারদের মধ্যেও রয়েছে ব্যাপক আগ্রহ। এমন উৎসবমুখর পরিবেশে চলছে শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ।

শনিবার(১৫ অক্টোবর) সকাল ৯ টায় শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে ভোটারসংখ্যা ৩৭৫। ভোটকে ঘিরে প্রার্থী সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে৷

নির্বাচন কেমন হচ্ছে, এ বিষয় জানতে চাইলে উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ বলেন, ‘খুবই আনন্দ-উদ্দীপনার মধ্যে ভোট গ্রহণ চলছে।
সবাই সুশৃঙ্খলভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন।

ভোট দিতে এসে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন বলেন, অত্যন্ত আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ চলছে৷ সবার মধ্যে একটা উৎসবের আমেজ বিরাজ করছে৷ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হবে সেই প্রত্যাশা করছি৷


শান্তিগঞ্জ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ চলছে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here