কবিতা – গাঁ টা যাবে জ্বলে।

0
312

কবি – সাগর শাহ্

আমার বিবেকের কলমে
বিষাক্ত বিষ
যেন কাল নাগের শিষ
কামড়ালে তো ভালোই হতো
কিছু ক্ষত রয়ে যেতো।
বেদে ওঝা ঝেড়ে কিছু
টাকা কড়ি পেত।

যাদের নুন আনতে পান্তা ফুরায়।
তাঁরাও দুমুঠো খেতো।
দুর্নীতিবাজ, জালিম, জুলুম
বিষের গন্ধ পেত।
কামড়ালে তো ভালোই হতো
কিছু ক্ষত রয়ে যেত।

আমি কলম চালাই ঠেলে,
কলম আমার উল্কাবেগে চলে।
ইট-পাথর আর কংক্রিট
এক নিমেষেই গলে।
নিন্দুকেরা সামনে ভালো
পিছনে মন্দ বলে।

তাঁদের কথাই কি আর
আমার কলম চলে।
দেখ আঁখি জোরা মেলে।
বিবেকের কলম কিভাবে
বিষ নিয়ে খেলে।
বিষের জ্বালায় হইবা কাতর
গাঁ টা যাবে জ্বলে।


কবিতা – গাঁ টা যাবে জ্বলে।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here