
সুজন মাহমুদ,বিশেষ প্রতিনিধি যশোর:
যশোরের বাঘারপাড়ার আদমপুর গ্রামে
দুর্ধর্ষ ডাকাতির ফুটেজ ও নিউজ সংগ্রহকালে কতিপয় সন্ত্রাসী দ্বারা সাংবাদিক লাঞ্ছিত হয়। সাংবাদিক সমাজের নিন্দা ও প্রতিবাদ অব্যাহত আছে।
উল্লেখ্য, যশোর বাঘারপাড়ার ৯ নং জামদিয়া ইউনিয়নের আদমপুর গ্রামে গত শনিবার আনুমানিক রাত ৩ ঘটিকার সময় ২৫ থেকে ৩০ জনের এক ডাকাত দল আদমপুর গ্রামের কাছে আলির বাড়িতে হানা দেয় শিশু বাচ্চাকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা ডাকাতি করে এ সময় বাক্সে রাখা এক লক্ষ ৩০ হাজার টাকা, ব্যবহারিত স্বর্ণের গহনা ছিনিয়ে নেয়, আরও টাকা-পয়সা স্বর্ণের গহনা খুজতে, আসবাবপত্র ভেঙ্গে তছনছ করে পালিয়ে যাতে সক্ষম হয় । একপর্যায়ে ১৬ তারিখ রোববার সকালে ভিটাবল্লা ফাঁড়ির ইন চার্জ মহিদুল ইসলাম সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন, এই সাংবাদের ভিত্তিতে সাংবাদিক আমের আলি শেখ, বাঘারপাড়া প্রতিনিধি, দৈনিক গ্রামের কন্ঠ, মোঃ বিল্লাল হোসাইন, এসএ টিভি, বাঘারপাড়া প্রতিনিধি, মোঃ গোলাম রসুল, সাপ্তাহিক স্মৃতি, মোঃ নাঈম হোসেন, দৈনিক প্রতিদিনের কণ্ঠের সাংবাদিকরা ফুটেজ ও নিউজ সংগ্রহ করতে যায় এবং ভিকটিম কাছেদ আলীর সাথে কথা বলতেই প্রতিবেশী আইয়ুব আলীর ছেলে পলাশ সাংবাদিকদের উল্টাপাল্টা গালিগালাজ শুরু করে এবং কোন ফুটেজ সংগ্রহ করতে দেয় না এবং বাধা প্রদান করে একপর্যায়ে সাংবাদিকদের সাথে বাকবিতন্ডা হয় । বাঘারপাড়া সাংবাদিক সমাজ ও সচেতন মহলের দাবি সাংবাদিকদের সাথে এ ধরনের আচরণ মোটেই উচিত হয়নি। এলাকাবাসীর দাবি আসল রহস্যকে ধামাচাপা দিতেই পলাশ এ ধরনের কাজ করেছেন।













