শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে জেলা পরিষদ নির্বাচন

0
93

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুনীর চৌধুরী। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের ভোটে সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে রাজৈর উপজেলায় সাধারণ সদস্য পদে মামলা সংক্রান্ত ঝামেলা থাকায় নির্বাচন স্থগিত রয়েছে।

সাধারণ সদস্য পদে বেসরকারীভাবে নির্বাচিত হলেন মাদারীপুর সদর উপজেলায় সদস্য পদে মহিউদ্দিন খান নাঈম, কালকিনি উপজেলায় রফিকুল ইসলাম, ডাসার উপজেলায় মীর মামুন, শিবচর উপজেলায় বিনাপ্রতিদ্বন্ধিতায় ইলিয়াস হো‌সেন। এছাড়া সংরক্ষিত সাধারণ সদস্য পদে সদর, কালকিনি ও ডাসার উপজেলায় নির্বাচিত হয়েছেন মোসা. রোকসানা পারভীন ও শিবচর-রাজৈর উপজেলায় আয়শা সিদ্দিকা মুন্নী।
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন জানান, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নৌকার প্রার্থীর মুনীর চৌধুরী নির্বাচিত হন। এছাড়া এ নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করেন সদর উপজেলায় সদস্য পদে ২ জন, কালকিনিতে ২ জন, ডাসার উপজেলায় ৪ জন, রাজৈর উপজেলায় ২ জন ও শিবচর উপজেলায় সাধারণ সদস্য পদে বিনাপ্রতিন্ধন্ধীতায় মো. ইলিয়াস হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হন। এছাড়া সংরক্ষিত নারী আসনে সদর, কালকিনি ও ডাসার উপজেলা থেকে ৫ জন এবং রাজৈর ও শিবচর উপজেলা থেকে দুইজন প্রতিদ্বন্ধীতা করছেন। এছাড়া উচ্চ আদালতের নির্দেশে রাজৈর উপজেলায় সদস্য পদের নির্বাচন স্থগিত রয়েছে।


শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে জেলা পরিষদ নির্বাচন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here