শেখ হাসিনার উন্নয়নের কারনে আওয়ামীলীগ জনপ্রিয় দলে পরিনত হয়েছে – এমপি শাওন

0
124

মোঃ নুরুল ইসলাম ,নির্বাহী সম্পাদক:

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, স্বাধীন বাংলাদেশের বিরোধিতাকারী যুদ্ধাপরাধীদের আশ্রয়দাতা জঙ্গিবাদের গডমাদার বেগম খালেদা জিয়া তথা বিএনপি জামায়াতে সন্ত্রাসী জোটের দিন শেষ। এদেশের আঠারো কোটি মানুষ উন্নয়নের ধারা অব্যাহতে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নৌকার বিজয় সুনিশ্চিত করবে ইনশাআল্লাহ।

সোমবার বিকেলে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে হাজিরহাট টিএ মাধ্যমিক বিদ্যালয় মাঠে শেখ হাসিনা সরকারের সুযোগ-সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।

এমপি শাওন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভূতপূর্ব উন্নয়নের কারণে স্বাধীনতার নের্তৃত্বকারী দল বাংলাদেশ আওয়ামীলীগ সবচেয়ে বড়, জনপ্রিয় ও সুশৃঙ্খল রাজনৈতিক দলে পরিনত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) আল নোমান প্রমুখ বক্তব্য রাখেন।


শেখ হাসিনার উন্নয়নের কারনে আওয়ামীলীগ জনপ্রিয় দলে পরিনত হয়েছে – এমপি শাওন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here