এনজিও ‘শেড’ এর উদ্যোগে জেন্ডার-সমতা ও এডভোকেসি নেটওয়ার্কিং টেনিং সম্পন্ন হয়েছে

0
102

প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

২নং রত্নাপালং ইউনিয়ন পরিষদের আওতাধীন সকল ওয়ার্ডের প্রায় ক্লাব গুলোর সদস্য ও সভাপতি/সম্পাদকদের নিয়ে টেনিং দিয়েছেন সোসাইটি ফর হেলথ্ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (শেড) এই এনজিওর সাথে যোথ ভাবে করছেন এনজিও ‘Brac’।

১৭.১০.২০২২ ইং রোজ সোমবার পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হল রুমে এই টেনিংয়ের আয়োজন করা হয়েছে। জেন্ডার-সমতা ইস্যুতে এডভোকেসি এবং নেটওয়ার্কিং বিষয়ের উপর সিবিও/ ডব্লিওআরও/ ক্লাবগুলি জন্য সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের উদ্দেশ্যেই এই টেনিং।

পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হল রুমে একঝাঁক মানবতার সাংগঠনিক ব্যক্তিদের মিলন মেলা ঘটে এনজিও শেড এর মাধ্যমে, টানা দুইদিন অর্থাত ১৬.১০.২০২২ ইং রোজ রবিবার ও ১৭.১০.২০২২ ইং রোজ সোমবার ভিন্ন ভিন্ন সদস্য ও প্রতিনিধি নিয়ে এই টেনিং হয়েছে। এই সময় এনজিও শেড এর প্রতিনিধি সুন্দর – সুশৃঙ্খল ভাবে সচেতনতার সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন এবং জনগণের পাশে থাকার ও ক্লাসগুলোকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতিও দেন।

এই বিষয়ে বিভিন্ন ক্লাব থেকে আসা প্রতিনিধিদের সাথে কথা বললে তারা জানান, এই এনজিও বেশ আগে থেকেও কাজ করে আসছেন এবং বর্তমানেও করার প্রতিশ্রুতি দিয়েছেন সেসাথে আরোও বলেন প্রতিনিধিরা এই টেনিং থেকে অনেক কিছু জানতে ও শিখতে পেরেছেন বলে জানিয়েছেন তারা।


এনজিও ‘শেড’ এর উদ্যোগে জেন্ডার-সমতা ও এডভোকেসি নেটওয়ার্কিং টেনিং সম্পন্ন হয়েছে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here