মেহেদির রঙ শোকানোর আগেই প্রাণ গেলো রাজু’র

0
447
সিলেট তামাবিল মহাসড়কের বটেশ্বর এলাকায় সিএনজি অটোরিক্সা ও পিকাপ গাড়ির সংঘর্ষে রাজু আহমেদ (২৫) নামে আরোহী নিহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় সিলেট জালালাবাদ সেনানিবাস সিনেমাহল গেইট সম্মুখে দুর্ঘটনাটি ঘটে। দূঘটনায় ঘটনাস্থলে ১জন নিহত হন এবং ৪জন আহত হন৷ নিহত রাজু আহমেদ জৈন্তাপুর উপজেলা দরবস্ত ইউনিয়নের ভাইটগ্রামের মৃত হাফিজুল্লাহ’র বড় ছেলে। পরিবারে দুই ভাইবোনের মধ্যে রাজুই ছিলেন বড়৷ রাজু গত মাসে বিবাহিত জীবনে আবদ্ধ হয়, হাতের মেহেদী শুকনোর আগেই দূর্ঘটনায় সড়কেই প্রাণগেল রাজু’র। রাজুর মৃতুতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শাহপরান পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সারোয়ার ভূইয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ১জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহতদেরকে চিকিৎসার জন্য সিলেট এম. এ. জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়। আহত সবার বাড়ি জৈন্তাপুর উপজেলায় বলে প্রাথমিক ভাবে জানায়ায়। তিনি আরো জানান, নিহতের পরিবারে পক্ষে হতে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গাড়ি দুটি শাহপরান তদন্ত কেন্দ্রের জিম্মায় রাখা হয়েছে৷

মেহেদির রঙ শোকানোর আগেই প্রাণ গেলো রাজু’র

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here