ডাসারে ঘর অবরুদ্ধ করে জমি দখলের অভিযোগ ৯৯৯ এ ফোন দিয়ে মুক্তি

0
99

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের ডাসারে আদালতের আদেশ ১৪৪ ধারা ভঙ্গ করে জমি দখল করে বাড়ির উঠানে বেড়া তুলে দেওয়ার অভিযোগ উঠেছে।এ বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা চলমান।

আজ শুক্রবার(২৮ অক্টোবর) উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আঁটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা গেছে,উপজেলার আঁটিপাড়া গ্রামের মৃত: চান্দু ঢালীর ছেলে শামসুল হক ঢালীর বাড়ীর সীমানার জমি নিয়ে প্রতিবেশী চাচা তাঁরাই ঢালীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। আজ এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।বিরোধপূর্ণ সীমানার জমি দখল করার জন্য রাত ২ টার দিকে ঘরে তালা মেরে অবরুদ্ধ করে চাচা তাঁরাই ঢালী। পরে শামসুল হক ঢালীকে ঘরে অবরুদ্ধ করে আদালতের ১৪৪ ধারা আদেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে দেওয়াল নির্মান করেন তার চাচা হাজী তাঁরাই ঢালী।এসময় ভুক্তভোগী ভাতিজা হাজী সামছুল হক ঢালী ও তার পরিবার ঘরে অবরুদ্ধ থাকা অবস্থায় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা চান।এসময় খবর পেয়ে তাৎক্ষনিক ডাসার থানার এস আই রিপন মোল্লা তার সংঙ্গীয় ফোর্স নিয়ে রাতেই ভুক্তভোগীকে ঘরের তালা ভেঙ্গে উদ্ধার করে। এ ঘটনায় শুক্রবার ডাসার থানায় শামসুল হক ঢালী থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুইজনকে আটক করে ডাসার থানা পুলিশ। শামসুল ঢালী জানান, তাঁরাই ঢালী প্রভাব খাটিয়ে গায়ের জোরে আদালতের ১৪৪ ধারা অমান্য করে আমাকে অবরুদ্ধ করে বাড়ীর জায়গা দখল করে দেয়াল নির্মান করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত হাজী তাঁরাই ঢালী জবর দখল বিষয়টি অস্বীকার করে বলেন আমি কারো জমি দখল করে দেওয়াল করিনি। আমি আমার জায়গায় দেওয়াল নির্মান করতে ছিলাম। শামসুল হক ঢালী অহেতুক মামলা করছেন।

এ বিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন, আদালতের ১৪৪ ধারা অমান্য করে বিবাদীর জমিতে কাজ চালিয়ে আসছেন বলে বাদী থানায় লিখিত অভিযোগ করছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


ডাসারে ঘর অবরুদ্ধ করে জমি দখলের অভিযোগ ৯৯৯ এ ফোন দিয়ে মুক্তি

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here