কুমিরা হাইওয়ে থানার উদ্যেগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

0
65

মোঃ কামরুল হাসান,চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কুমিরা হাইওয়ে থানার উদ্যেগে সকাল ১১ টায় বড়দারোগা হাট বাজারে এক শোভাযাত্রার শুরু করা হয়। উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাহাদাত হোসেন,এসআই মোঃ আবু কাউছার,এসআই মিজানুর রহমান, এসআই বিপ্লব, এসআই জাহিদ এবং থানার সকল কর্মকর্তা বৃন্দ। উক্ত শোভাযাত্রায় আরো অংশ গ্রহন করেন বিভিন্ন সাংবাদিক এবং পরিবহন নেতৃবৃন্দ এবং চালক ও হেল্পার।

উক্ত শোভাযাত্রা বড়দারোগা হাট বাজার প্রদক্ষিন করে দারোগা হাট বাস স্টপেজ এ এসে শেষ হয়।শোভাযাত্রা শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাহাদাত হোসেন। আলোচনা সভায় সড়কের শান্তি, আইন- শৃঙ্খলা এবং থ্রি হুইলার সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাহাদাত হোসেন। তিনি বলেন থ্রি হুইলার চালিত সিএনজি, ব্যাটারি চালিত অটোরিকশা, নসিমন, করিমন,ভটভটি এসব গাড়ি যেন মহাসড়কে চলাচল না করে সে ব্যাপারে কঠোর হুশিয়ার করেন এবং যদি উঠে তাহলে সাথে সাথে মামলা করা হবে বলে জানিয়ে দেন।তিনি মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকল সাংবাদিক, পরিবহন মালিক এবং চালকদের সহযোগিতা কামনা করেন।


কুমিরা হাইওয়ে থানার উদ্যেগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here