খাগড়াছড়িতে ১টাকার মানবিক পরিবার কর্তৃক এতিম ও অসহায় বাচ্চাদের জন্য খাবারের আয়োজন ৷  

0
174

মোঃ মনির হোসেন,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

গতকাল ২৮ ই অক্টোবর ২০২২ইং রোজ শুক্রবার খাগড়াছড়ি পৌর ৬ নং ওয়ার্ডের পূর্ব মোহাম্মদপুর একালায় অবস্থিত, নুর এ মোহাম্মদিয়া ইসলামী কমপ্লেক্স এতিমখানায় অসহায় ও এতিম বাচ্চাদের জন্য দুপুরে এক বেলা খাবারের আয়োজন করেন সামাজিক সংগঠন ১টাকার মানবিক পরিবার, আর এতে সহযোগী হিসেবে পাশে ছিলেন,

১ টাকার মানবিক পরিবারের এর একঝাঁক তরুণ/তরুণী

এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাটা চেয়ারম্যান সাকিব হাসান বলেন দিনব্যাপী নিজেরা কেনাকাটা এবং রান্না করে ক্লান্তিতে গা ঝিমিয়ে আসলেও খাবার খাওয়ানোর পর বাচ্চাদের তৃপ্তিমাখা মুখগুলো দেখে এক নিমিষেই সব ক্লান্তি যেনো বহুদুরে চলে যায়, এবং অন্যরকম মানষিক প্রশান্তি কাজ করে সবার মাঝে ।

সংগঠনটির সভাপতি নুর মোহাম্মদ খান সকলের কাছে দোয়া চেয়ে বলেন, সকলে ১টাকার মানবিক পরিবারের সকল সেচ্ছাসেবীর জন্য দোয়া করবেন।

আমরা সকলে মিলে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি।


খাগড়াছড়িতে ১টাকার মানবিক পরিবার কর্তৃক এতিম ও অসহায় বাচ্চাদের জন্য খাবারের আয়োজন ৷  

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here