ওয়ার্কশপ মালিক পাইপগানসহ আটক।

0
97

মোঃ জসিম উদ্দিন খান,কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে ওয়ার্কশপ থেকে পাইপগান, রামদা ও চাকু উদ্ধার করেছে র‌্যাব – ১৪। এ সময় গ্রেফতার করা হয় ওয়ার্কশপ মালিক শাহ মো. আ. কাদির দুলালকে (৬৫)।

আজ শনিবার (২৯ অক্টোবর) সকালে কটিয়াদী উপজেলার জোয়ারিয়া শিবনাথ শাহের বাজারে এ অভিযান চালায় র‌্যাব -১৪।

গ্রেফতার কৃত ওয়ার্কশপ মালিক দুলাল কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের কুড়িখাই গ্রামের মৃত হাজী কালাচান শাহের ছেলে।

র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।


ওয়ার্কশপ মালিক পাইপগানসহ আটক।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here