৩নং হলদিয়াপালং ইউনিয়ন পরিষদে ভোটার হালনাগাদে ছবি তোলা সম্পন্ন

0
106

প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

উখিয়া উপজেলা আওতাধীন ৩নং হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের ভোটার হালনাগাদের ছবি তোলা সম্পন্ন হয়েছে। ৩০.১০.২০২২ ইং রোজ রবিবার মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত ও শেষ হয়, ২৯.১০.২০২২ ইং রোজ শনিবার ও ৩০.১০.২০২২ইং রোজ সোমবার দুইদিন ব্যাপি চলে এই ছবি তোলা।

এইসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডে ইউপি সদস্য শাহাজাহান, উপস্থিত ছিলেন ইসতিয়াক বুলবুল তারেক সদস্য নির্বাচন অফিস ও চৌকিদাররা, এই সময় পুলিশও উপস্থিত ছিলেন।

সুন্দর শৃঙ্খল ভাবে এই প্রোগ্রাম শেষ করেছেন। সকাল ৮টা শুরু হয়েছে এবং দুপুর ১টা পর্যন্ত মেয়েদের ছবি তোলা হয়েছে এবং দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছেলেদের ছবি তোলা হয়েছে।

এই সময় ইসতিয়াক বুলবুল তারেক সদস্য নির্বাচন অফিস – উনি বলেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ইরফান উদ্দিন এর নির্দেশনায় শৃঙ্খল ভাবে যথাযথ কাজ করেছেন নির্বাচন অফিসের প্রতিটি স্টাফ, তিনি আরোও বলেন চেয়ারম্যানের ও ইউপি সদস্যদের সহযোগিতা সুন্দর ভাবে ছবি তোলার প্রোগ্রাম করেছেন তারা।


৩নং হলদিয়াপালং ইউনিয়ন পরিষদে ভোটার হালনাগাদে ছবি তোলা সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here