যশোর জেলা গোয়েন্দা শাখার অভিযানে ২০০ পিচ ইয়াবা উদ্ধার গ্রেফতার-০২

0
108

মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি:

যশোরের জেলা গোয়েন্দা শাখা(ডিবি)র এক সফল অভিযানে ২০০ পিচ ইয়াবা সহ ২জন গ্রেফতার হয়েছে।

৩০ অক্টোবর ডিবি যশোরের এসআই মোঃ সোলায়মান আক্কাস, সংগীয় এসআই শেখ আবু হাসান, এএসআই মোঃ শফিউর রহমান, এএসআই ৩৭২ মোঃ নাজমুল ইসলাম, ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত তারিখ যশোর কোতয়ালী মডেল থানাধীন হুশতলা কপতাক্ষ আবাসিক সিটি জনৈক নান্না সিকদার এর বসতবাড়ীর সামনে রাস্তার উপর হতে আসামী শুভ আহম্মেদ সফু মিয়া(৪৮), পিতা-মৃত আব্দুস সামাদ মিয়া, সাং-রেলগেট পশ্চিমপাড়া, বর্তমানঃ সাং-হুশতলা কপতাক্ষ আবাসিক সিটি, ডাঃ জামান সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর, ২। মোসাঃ মুক্তি বেগম(৪০), স্বামী-রফিক, পিতা-হাবিব, সাং-বিরামপুর ফকিরের মোড় হাফিজ পাড়ার ভিতরে জাহাঙ্গীর মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর দ্বয়কে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৬০,০০০/- টাকা এ সংক্রান্তে এসআইমোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন। উক্ত সফল অভিযানে স্বস্তি প্রকাশ করেন সচেতন মহল।বর্তমানে দেশের যুবসমাজ মাদকের করাল্গ্রাসে আক্রান্ত। এই যুব সমাজ কে মাদকের হাত হতে রক্ষা করতে এধরণের অভিযান অব্যাহত থাকবে এটাই তাদের আশা।


যশোর জেলা গোয়েন্দা শাখার অভিযানে ২০০ পিচ ইয়াবা উদ্ধার গ্রেফতার-০২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here