নরসিংদীর রায়পুরায় শিক্ষা ও সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত

0
87

তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

প্রান্তিক শিশুদের অধিকারে সমন্বিত উদ্যোগে অধিকার প্রকল্পের আয়োজনে নরসিংদী রায়পুরা উপজেলা চানপুর ইউনিয়নে শিক্ষা ও সাংস্কৃতিক মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

৩১ অক্টোবর রোজ সোমবার সকালে রায়পুরা উপজেলা চানপুর ইউনিয়নের ৮৮ নং সদাগর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সদাগর কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম স্যারের সভাপতিত্বে মেলাটি অনুষ্ঠিত হয়।মেলায় প্রধান অতিথি ছিলের উপজেলা নির্বাহী অফিসার আজগর হোসেন। এ সময় তিনি মেলায় অবস্হিত স্টলগুলো পরিদর্শন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলের শাপলানীড় বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্ট তোমাকো উচিয়ামা, পাপড়ি অধিকার প্রকল্প নরসিংদী নির্বাহী পরিচালক আবু বাছেদ, রায়পুরা উপজেলা শিক্ষা অফিসার মো: সোহাগ হোসেন।
এছাড়া উপস্হিত ছিলের শাপলানীড় নরসিংদী অফিসে কর্মরত বিভিন্ন কর্মীগণ, চানপুর ইউনিয়নের ৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষীকা ছাএছাএী সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিগন।পরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলাটি সমাপ্ত হয়


নরসিংদীর রায়পুরায় শিক্ষা ও সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here