প্রবাসী কল্যাণমন্ত্রীসহ বিশিষ্ট জনকে নিয়ে কটুক্তি: গোয়াইনঘাটের যুবক আটক

0
158


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ এবং উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান সহ বিশিষ্ট ব্যাক্তিদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর ও ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে মন্তব্য করার দায়ে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১০ টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল ৮ম খন্ড এলাকা থেকে এসআই লিটন রায় একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে রাশেদ আলম রাজ্জাক (৩৫) নামের এক তথ্য সন্ত্রাসীকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত যুবক গোয়াইনঘাট থানাধীন লাখেপাড় এলাকার ছৈলাখেল ৮ম খন্ড গ্রামের আব্দুল জলিলের ছেলে। ওই যুবকের বিরুদ্ধে গোয়াইনঘাট উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাহীন আহমদ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা (নং-০৪- তারিখ- ০৪/০৫/২০২১ ইং)।


প্রবাসী কল্যাণমন্ত্রীসহ বিশিষ্ট জনকে নিয়ে কটুক্তি: গোয়াইনঘাটের যুবক আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here