সিলেটের গোয়াইনঘাটে হাক্কু হত্যা: বিদেশে পালানোর সময় আসামি গ্রেপ্তার

0
222

সিলেটের গোয়াইনঘাট থানার আলোচিত ময়না মিয়া হাক্কু হত্যা মামলার অন্যতম আসামি নজির আহমদ খোকন আহমদ বিদেশে পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোররাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গোয়াইনঘাট থানার এস,আই মাসুম আলমের নেতৃত্বে গ্রেফতার করে থানা নিয়ে আসা হয়।
জানা যায়, সিলেটের গোয়াইনঘাটে গত ৯ এপ্রিল বর্গা চাষের জমির ধান ভাগাভাগি নিয়ে সংঘর্ষে নিহত হন উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের জাতুগ্রামের মকদ্দছ আলীর ছেলে ময়না মিয়া (হাক্কু)।
গোয়াইনঘাট থানায় দায়েরকৃত হত্যা মামলায় নং ০৮ (০৪) ২১ এর অন্যতম আসামি ধৃত নজির আহমদ খোকন। ধৃত খোকন জাতুগ্রাম গ্রামের আব্দুল মালিকের ছেলে।
ঘটনার সতত্যা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো.আবদুল আহাদ জানান, আলোচিত ময়না মিয়া হাক্কু হত্যা মামলার অন্যতম আসামি নজির আহমদ খোকন আহমদকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।


সিলেটের গোয়াইনঘাটে হাক্কু হত্যা: বিদেশে পালানোর সময় আসামি গ্রেপ্তার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here