মালদ্বীপে আওয়ামীলীগের অস্থায়ী কমিটির বিলুপ্ত ও নতুন প্রস্তাবিত আহবায়ক ঘোষণা।

0
140

ওমর ফারুক অনিক,মালদ্বীপ প্রতিনিধি:

মালদ্বীপে গত বছরের (২২, ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমকে কেন্দ্র করে অস্থায়ী মালদ্বীপ শাখা আওয়ামিলীগ কমিটির একটি খসড়া আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়েছিল। কেন্দ্র ঘষিত না হওয়ায় বর্তমানে সেই কমিটির অনেকেই দেশে অবস্থান এবং নতুনদের অগ্রাধিকার দেওয়ার কথা বিবেচনা করে সোমবার (৭, নবেম্বর) সংগঠনের সহ-সভাপতি মনির হোসেন এর সভাপতিত্বে, বিগত কমিটির সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন স্বাক্ষরিত সকলের উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে কমিটি বিলুপ্ত হওয়ার কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, মালদ্বীপ শাখা আওয়ামীলীগের কেন্দ্রীয় অনুমোদন না থাকায় অস্থায়ী কমিটির সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদহীন মালদ্বীপ শাখা আওয়ামিলীগের কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনের সভাপতি আলহাজ্ব দুলাল মাতবর এর সিদ্ধান্ত মোতাবেক ও সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন এর নির্দেশে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মালদ্বীপ শাখা আওয়ামিলীগের কার্যক্রম আরও বেগবান ও গতিশীল করতে অচিরেই নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, মালদ্বীপ শাখা আওয়ামিলীগের অস্থায়ী কমিটির বিলুপ্ত ঘোষনা করার পর সংগঠনের সকলের উপস্থিতিতে ৬৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির খসড়া তৈরি করেন এবং নতুন কমিটির আহবায়ক হিসেবে বিগত কমিটির সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেনকে নির্বাচিত করা হয়।


মালদ্বীপে আওয়ামীলীগের অস্থায়ী কমিটির বিলুপ্ত ও নতুন প্রস্তাবিত আহবায়ক ঘোষণা।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here