ঈদের শুভেচ্ছা জানালেন এমজিএল এর চেয়ারম্যান – ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান

0
166

আজ সাক্ষাৎকারে দেশবাসীকে  পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মিশন গার্মেন্টস এর চেয়ারম্যান -ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান।

তিনি বলেন, “বছর ঘুরে আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ/তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ’- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী এই গান গেয়ে আমরা স্বাগত জানাই পবিত্র ঈদুল ফিতরকে। আমি বাংলাদেশের জনগণসহ বিশ্ববাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।

হোমিও প্যাথিক ট্যালেন্ট খ্যাত তরুন উদ্যোক্তা এবং জয়েন স্টকের সবচেয়ে কম বয়সি এই চেয়ারম্যান  বলেন, ‘বিগত এক বছরের বেশি সময় ধরে বিশ্ব এক গভীর সঙ্কটের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। কোভিড-১৯ নামক এক মরণঘাতী ব্যাধি মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতাসম্পন্ন এই ভাইরাস একদিকে যেমন অগণিত মানুষের জীবন কেড়ে নিচ্ছে, অন্যদিকে ক্ষতিসাধন করছে মানুষের জীবন-জীবিকার। বিশেষ করে গার্মেন্টস টেক্সটাইল খাতে বিরাট সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ও অর্থনীতির ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে এই ভাইরাস।’

তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যাতে আগামী অর্থ বছর অতিক্রম করার পর বেকার যুবকদের জন্য নতুন কোন কর্মসংস্থান উপহার দিতে পারে  এবং সকল বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী ঈদ পালনের অনুরোধ জানিয়েছেন।


ঈদের শুভেচ্ছা জানালেন এমজিএল এর চেয়ারম্যান –  ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here