মাদারীপুর-ফরিদপুর রুটে সকাল থেকে বাস চলাচল বন্ধ

0
96

মাদারীপুর জেলা প্রতিনিধি:

শুক্রবার সকাল থেকে মাদারীপুর-ফরিদপুর রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। ফরিদপুরের সাথে বাস চলাচল বন্ধ থাকলেও রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলার সাথে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। মাদারীপুর বাস ও মিনিবাস মালিক সমিতির সংশ্লিষ্টরা জানান মাদারীপুর থেকে ফরিদপুর যাওয়া-আসা ছাড়া সব জেলার সাথে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। ফরিদপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ১১ও ১২ নভেম্বর ধর্মঘট ডেকেছে। এরজন্য মাদারীপুর থেকে ফরিদপুরগামী কোনো বাস ফরিদপুরে প্রবেশ করতে দিচ্ছে না। তাই মাদারীপুর থেকে ফরিদপুরের উদেশ্যে কোনো বাস ছেড়ে যাচ্ছে না।এছাড়া মাদারীপুর থেকে রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলার সাথে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

মাদারীপুর বাস ও মিনিবাসের মালিক সমিতির সভাপতি মোঃ মাহবুর হাওলাদার বলেন,মাদারীপুর থেকে ফরিদপুর রুটে সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। ফরিদপুর রুট ছাড়া সকল রুটে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরে মাইকিং করা হয়। সেখানে বলা হয়,মহাসড়কে সকল প্রকার অবৈধ থ্রি-হুইলার (নছিমন, করিমন, ভটভটি, মাহিন্দ্র, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও ভাড়ায়চালিত মোটরসাইকেল) চলাচল বন্ধের দাবিতে শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত ফরিদপুরে বাস ও মিনিবাস বন্ধ থাকবে।


মাদারীপুর-ফরিদপুর রুটে সকাল থেকে বাস চলাচল বন্ধ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here