
প্রসেনজিত বড়ুয়া,উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
রামু রাংকূট জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয় এর শুভ উদ্বোধন হয়েছে। রামু রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও রামু রাংকূট জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে. শ্রী জ্যোতিসেন ভিক্ষুর অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠিত হয়েছে এই উচ্চ বিদ্যালয়।
১১.১১.২০২২ ইং রোজ শুক্রবার বিকাল ৩ টায় রামু রাংকুট জ্যোতিসেন উচ্চ বিদ্যালযের কার্যালয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে. শ্রী জ্যোতিসেন মহাথেরোর সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ও শিক্ষানুরাগী ব্যক্তিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের জন্য ১১ জন সদস্য বিশিষ্ট্য একটি আহবায়ক কমিটি ও ৬ জন সদস্য বিশিষ্ট্য একটি শিক্ষক নিয়োগ কমিটি গঠিত হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে. শ্রী জ্যােতিসেন মহাথেরোকে আহবায়ক ও স্থানীয় রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান জনাব মুফিজুর রহমানকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
কে. শ্রী জ্যোতিসেন ভিক্ষুর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে উচ্চ বিদ্যালয়, হাসপাতাল, বনাশ্রম, বৃদ্ধাশ্রম সহ আরোও মানবিক অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়াও জ্যোতিসেন ভিক্ষুর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে একাধিক বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্র। জ্যোতিসেন ভিক্ষুর এমন মানবিক কাজ গুলোকে প্রতিনিয়ত সাধুবাদ জানাচ্ছে সাধারণ মানুষরা এছাড়া জ্যোতিসেন ভিক্ষুর এমন মানবিক কাজে নিয়মিত সাড়া দেয় এমপি সাইমুম সরোয়ার কমল, স্থানীয় চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যাক্তিরা।













