সেচ্ছাসেবী সংগঠন বিসর্জন পরিবার কোম্পানীগঞ্জ সিলেট এবার ও পেলো সম্মাননা

0
110

মোঃ জামাল উদ্দিন,কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত সেচ্ছাসেবী ভাই বোনের উপস্থিতিতে সম্পন্ন হলো মানব আর্তসেবা ফাউন্ডেশন এর ১ম বর্ষপূর্তি এবং ২য় বর্ষে পদার্পণে সেচ্ছাসেবীদের সংবর্ধনা ও মিলন মেলা।

উক্ত সংবর্ধনা ও মিলন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরুয়ার সালেহীন উপ সচিব বাংলাদেশ অর্থমন্ত্রনালয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুহিব খান জাগ্রত কবি ইসলামি সংগীতশিল্পী, আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরায়েজ চৌধুরী ফরায়েজ হাসপাতালের চেয়ারম্যান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানব আর্তসেবা সংগঠনের সভাপতি আব্দুর রহমান মানিক, অনুষ্ঠান শুরুতেই পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করেন হাফেজ ক্বারি ফারহান হাবিব আওলাদ জর্ডান ও তুরস্ক থেকে স্বর্ণপদকপ্রাপ্ত অনুষ্ঠান পরিচালনা করেন তাহসান হান্নান।

মিলন মেলায় দাওয়াত পেয়ে অংশ গ্রহণ করেন সেচ্ছাসেবী সংগঠন বিসর্জন পরিবার কোম্পানীগঞ্জ সিলেট, দেশের সকল সেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি বিসর্জন পরিবার এর ধারাবাহিক সম্মাননা স্বারক গ্রহন করেছেন।

সম্মাননা স্বারক গ্রহণ করেছেন বিসর্জন পরিবার কোম্পানীগঞ্জ সিলেট এর পক্ষ থেকে সংগঠনের সভাপতি মোঃ জামাল উদ্দিন, মোঃ জামাল উদ্দিন সম্মাননা পেয়ে মানব আর্ত সেবা ফাউন্ডেশন এর সাথে থাকা সংশ্লিষ্ট সকলের প্রতি দোয়া শ্রদ্ধা রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন।

সব শেষে জামাল উদ্দিন মানব আর্ত সেবা ফাউন্ডেশন এর আগাম ভবিষ্যৎ উজ্জ্বল ও সফলতা কামনা করেছেন।


সেচ্ছাসেবী সংগঠন বিসর্জন পরিবার কোম্পানীগঞ্জ সিলেট এবার ও পেলো সম্মাননা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here