
মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের শ্রীরামপুর নয়াবাজারের প্রতিষ্ঠাকালীন সদস্য , বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, প্রবীণ মুরব্বি মরহুম ইয়াকুব উল্লাহ্ সাহেবের ৭ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়।
গতকাল ১৩ নভেম্বর রবিবার রাত ০৮ ঘটিকার সময় নয়াবাজার শ্রীরামপুর বাজার প্রতিষ্ঠাকালীন অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মরহুম ইয়াকুব উল্লাহ সাহেব-এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুম ইয়াকুব উল্লাহ স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রহমান শিপু’র সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি মোঃ বাচ্চু খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হযরত মাওঃ মুফতি শামসুল ইসলাম লিয়াকত সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী। জনাব শামসুর রহমান, সাবেক সভাপতি নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতি। জনাব আব্দুল মন্নান মনোয়ার, সাবেক সভাপতি নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতি। জনাব তমিজ উদ্দিন সাবেক সহ-সভাপতি নয়াবাজার শ্রীরামপুর। জনাব মিজানুর রহমান মিজান, বিশিষ্ট সমাজকর্মী সংবাদকর্মী। জনাব জুবেদ আহমদ, পৃষ্ঠপোষক মরহুম ইয়াকুব উল্লাহ স্মৃতি পরিষদ। জনাব রুহুল আমিন লিমন, পৃষ্ঠপোষক মরহুম ইয়াকুব উল্লাহ স্মৃতি পরিষদ ও সভাপতি আলোর প্রদীপ সামাজিক সংস্থা। জনাব ছালিম আহমদ সভাপতি মরহুম আব্দুল বারী মেম্বার স্মৃতি পরিষদ। এছাড়াও উপস্থিত ছিলেন বাজারের ব্যবসায়ী জনাব আব্দুল আজিজ, আব্দুস সত্তার, ছনোয়ার আহমদ, হাফেজ আব্দুল মুহিত, হারুন মিয়া, ছিনার আহমদ সহ প্রমুখ। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য শিবলু,তারেক,রাফি সহ আরো অনেকে। উক্ত অনুষ্ঠানে মরহুম ইয়াকুব উল্লাহ’র জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা ও সাংগঠনিক বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্যের পর মোনাজাতের মাধ্যমে উনার আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।





