নাইক্ষ্যংছড়ি ব্যাটারি চালিত মিমি টমটম চুরি করায় এক যুবককে গণ দোলাই

0
72

প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ি উপজেলার মিনি টমটম চালক মুহাম্মদ রশিদ তার প্রকাশ নাম রাশেল (২০) নামের এক যুবককে রামু মন্ডল পাড়া থেকে আটক করেছেন নাইক্ষ্যংছড়ির স্থানীয় লোকজন। আটককৃত ব্যক্তি হলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘিলাতলী ০২নং ওয়ার্ডের মোঃ গোলাম হোসেনের ছেলে।

নাইক্ষ্যংছড়ি মিনি টমটম চালক ছয়েদুল আমিন নামাজের সময় নামাজ আদায় করার জন্য গত বৃহস্পতিবার নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমেদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের দেওয়ালের পাশে মজিদ ঘোনা নামক রোডে মিনি টমটমটি রাখেন। সেখান থেকে আটককৃত ব্যক্তি টমটমটি নিয়ে মজিদ ঘোনা রোড দিয়ে পালিয়ে যায়। মিনি টমটমের মালিক নামাজ আদায় করে এসে গাড়ি না-পেয়ে দুঃখ ভোগ করেন। কারণ মালিক অতি দরিদ্র হওয়ায় কিস্তির মাধ্যমে গাড়ি ক্রয় করেন। গাড়ির মালিক নাইক্ষ্যংছড়ি টমটম লাইসম্যন জোবাইরকে জানালে লাইসম্যন মিনি টমটম চালক কয়েকজন লোক দিয়ে বিভিন্ন জায়গায় উদ্ধারের কাজ চলাই। তারা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে গাড়ি না-পেয়ে চলে আসেন।আজ শুক্রবার সন্দেহ জনক ভাবে লাইসম্যন আটককৃত ব্যক্তিকে ফোন দিলে আটককৃত ব্যক্তি বিভিন্ন জায়গায় ঠিকানা দেন। এতে লাইসম্যনের সন্দেহ হওয়ায় আবার বিভিন্ন জায়গায় লোক পাঠাই। তারা রামু মন্ডল পাড়া থেকে সকাল ১০.০০ ঘটিকায় আটক করে গাড়ি কথা জিজ্ঞেস করিলে এতে আটককৃত ব্যক্তি শিকার হন।তার পর গাড়িটি রামু চা বাগান এক বাড়ি থেকে উদ্ধার করেন। তার পর আটককৃত ব্যক্তিকে নাইক্ষ্যংছড়ি রূপনগর নামক এক স্থানে এনে গাছের সাথে বেধে স্থানীয় লোকজন গণধোলাই করেন। তখন স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ এই ফোন দিলে নাইক্ষ্যংছড়ি থানা থেকে এক পুলিশ টিমএসে আটককৃত ব্যক্তিকে নাইক্ষংছড়ি সদর হাসপাতালে ভর্তি করান। বর্তমানে সদর হাসপাতালে ভর্তি আছেন।


নাইক্ষ্যংছড়ি ব্যাটারি চালিত মিমি টমটম চুরি করায় এক যুবককে গণ দোলাই

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here