
মাসুম বিল্লাহ, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়া শেরপুরের ভবানীপুর গ্রামের আদরি খাতুন (৩০) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী পলাতক রয়েছে। শুক্রবার (২৫ জুন) সকাল এগারটায় শেরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহত আদরি খাতুন ভবানীপুর ইউনিয়নের আটাইল গ্রামের হানিফ উদ্দিনের স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বামী স্ত্রীর মাঝে পারিবারিক কলহ সৃষ্টি হয়। রাতের কোনো এক সময় স্বামীর বাড়ি ঘরের তীরের সঙ্গে গলায় রশি দিয়ে আদরি খাতুন আত্মহত্যা করে । পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আদুরীর লাশ বিছানায় দেখতে পায়। এবং গৃহবধূর স্বামী হানিফ বাড়ি থেকে পালিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, ঘরের তিরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা করে তীরের সঙ্গে ঝুলিয়ে ছিল আমরা দেখতে পাইনি। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে স্বামী হানিফ উদ্দিনকে বাড়িতে পাওয়া যায়নি সে পলাতক রয়েছে













