মোহনপুরে বিস্ফোরক মামলায় বিএনপির নেতা আটক!

0
101

জি আর রনক,রাজশাহী বিভাগীয় প্রতিনিধি:

রাজশাহীর মোহনপুরে বিস্ফোরক মামলায় কেশরহাট পৌর বিএনপির সাবেক নেতা শফিকুল ইসলামকে আটক করেছে থানা পুলিশ। গতকাল বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে কেশরহাট পৌরসভার নাকইল স্কুল মাঠে বড় পর্দায় বিশ্বকাপ খেলা চলাকালীন তাকে আটক করা হয়। বৃহস্পতিবার শফিকুল ইসলামকে আদালতে প্রেরণ করে পুলিশ।

আটক শফিকুল ইসলাম সাবেক পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, থানা পুলিশের নিয়মিত অভিযানে বিস্ফোরক মামলায় শফিকুল ইসলামকে আটক করা হয়।উল্লেখ্য, আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।


মোহনপুরে বিস্ফোরক মামলায় বিএনপির নেতা আটক!

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here