দোয়ারাবাজারে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

0
171

মোঃ সুমন আহমেদ,দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে সকল বীর মুক্তিযোদ্ধাগণ ও ক্রীড়া ব্যাক্তিত্বগণের স্মরণে শেখ রাসেল ফুটবল একাডেমির ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২ ডিসেম্বর)বিকেলে ওই ইউনিয়নের ঘিলাছড়া স্কুল এন্ড কলেজ মাঠ এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সিলেট বিভাগের সাবেক শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

এ সময় নবাব সিরাজউদ্দৌলার সন্তান ৯ম রক্তধারা প্রজন্ম নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা, নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান,ঢাকা হাইকোর্ট এডভোকেট জমির উদ্দিন বাবুল, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ লাল মিয়া, সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতি সাবেক সভাপতি এডভোকেট চান মিয়াসহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

খেলা শেষে টাইফেকারের মাধ্যমে ইউনিয়নের এনবিএফসি নাসিমপুর বাজার ৪- ৩ ছাতক সানরাইজ স্পোর্টিং ক্লাব দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি মোটরসাইকেল ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি ওয়ালটন ফ্রিজ তুলে দেন অতিথি বৃন্দ।


দোয়ারাবাজারে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here