লালমোহনে নিজের পুকুরে বিষ দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ

0
248

জসিম মাতাব্বর,বিশেষ প্রতিনিধি ভোলা:

জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরধরে ভোলার লালমোহন কালমা ইউনিয়নের লেজ ছকিনা গ্রামে নিজের পুকুরে বিষ দিয়ে প্রতিপক্ষ মোঃ ফারুক হোসেন মাতাব্বরকে ফাঁসানোর অভিযোগ উঠেছে একই এলাকার আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

জানাযায়, উপজেলার কালমা ইউনিয়নের লেজ ছকিনা মৌজার এস,এ খতিয়ান নং ৩৫৬ ও ৬৮২ দাগ নং ২৮১০, ২৮০৯ থেকে একই এলাকার দেলোয়ার হোসেন মালের ছেলে মোঃ সবুজ এর কাছ থেকে প্রায় ৬৪ ৮শতাংশ জমি খরিদ করেন, মোঃ ফারুক হোসেন মাতাব্বর ও তার স্ত্রী ইয়াছমিন হোসেন। জমি খরিদ করার পর থেকে একই এলাকার আবুল কালাম আজাদ গংরা উল্লেখিত দাগের জমিগুলো জোর পূর্বক দখল করে রাখে। এনিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আকতার হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশ করলেও সালিশগণের ফয়সালা না মেনে জমির দখল ছাড়ছেন না আবুল কালাম আজাদ।

সম্প্রতি আবুল কালাম আজাদ নিজ বাগানের গাছ কেটে মোঃ ফারুক হোসেন মাতাব্বরকে ফাঁসানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এখন আবার পুকুরে বিষ দিয়ে মোঃ ফারুক হোসেন মাতাব্বরকে ফাঁসানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তিনি।

মোঃ ফারুক হোসেন মাতাব্বর অভিযোগ করে বলেন, আমার খরিদকৃত জমি আবুল কালাম আজাদ জোর করে দখল করে রাখছে। ৩/৪টি সালিশে আমার জমি বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও জমি বুঝিয়ে না দিয়ে বিভিন্ন ভাবে নাটক করে সালিশ থেকে চলে যায়। আমার জমি না দিয়ে কিছুদিন আগে সে নিজের সুপারি গাছ কেটে আমাকে ফাঁসানোর চেষ্টা করে। এখন আবার নিজ পুকুরে বিষ দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও খরিদকৃত জমি বুঝে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন, মোঃ ফারুক হোসেন মাতাব্বর।


লালমোহনে নিজের পুকুরে বিষ দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here