লোহাগড়ায় সেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে গুরুতর জখম, হাত – পা বিচ্ছিন্ন

0
309

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় দুর্বৃত্তের হামলায় এক সেচ্ছাসেবকলীগ নেতার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন ও একটি পা কোন রকম ঝুলন্ত অবস্থায় রয়েছে ।

রবিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মঙ্গলহাটা গ্রামের উত্তর পাড়া শিকদার বাড়ির মসজিদের পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আকবার হোসেন লিপন (৪৬) ওই গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে। তিনি মল্লিকপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করে তিনি পরাজিত হন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় যে,গত নির্বাচনে মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামালের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন লিপন মেম্বার। সেই সময় থেকে লিপনের সঙ্গে মোস্তফার বিরোধ চলে আসছিল। রোববার আনুমানিক রাত সাড়ে নয়টার সময় মঙ্গলহাটা গ্রামের দক্ষিণপাড়া বিল্লালের দোকান থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে পায়ে হেঁটে উত্তর পাড়া শিকদার বাড়ির মসজিদের পাশে আসলে আগে থেকেই ওৎ পেতে থাকা দৃর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে তার সারা শরীর ক্ষত-বিক্ষত হয়। হামলার সময় তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটি পা কোনরকম ঝুলে থাকে ।এ সময় খবর পেয়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় লিপনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, ঘটনার পরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের বিচ্ছিন্ন হাতটি উদ্ধার করে ঢাকায় পাঠিয়েছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরো বলেন,এ ঘটনার সঙ্গে কারা জড়িত এখনো তা নিশ্চিত হওয়া যায়নি । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- গ্রাম্য আধিপত্যের জেরে এ ধরনের ঘটনা ঘটতে পারে।


লোহাগড়ায় সেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে গুরুতর জখম, হাত – পা বিচ্ছিন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here