
মোঃ সুমন আহমেদ,দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
আজ ১৬ই ডিসেম্বর প্রথম প্রহরে বিভিন্ন আনুষ্ঠানিকের মাধ্যমে শুরু হয় ৫১তম মহান বিজয় দিবস উদযাপন।
১৯৭১ সালের এই দিনে রেসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল, যার মাধ্যমে বাঙালি জাতি পেয়েছিলেন একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
তারই পরিপেক্ষিতে গোয়ারাই সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত ৫১ তম বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, রেলির আয়োজন করা হয় এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সকালে বিদ্যালয়ের পক্ষ থেকে রেলী, শহীদ মিনারে পুষ্প স্হাপন করা হয় পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ বশির উদ্দিনের সভাপতিত্বে সহঃ শিক্ষক সদর উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয় পি টি এ কমিটির সভাপতি নুর হোসেন মোঃ আব্দুল্লাহ, প্রধান শিক্ষক সুষমা রানী হালদার,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ডাঃ সুনীল অধিকারী, আছির উদ্দিন,আলেয়া বেগম,রত্না রানী,নুরুল আমীন,শিক্ষক রিসনা বেগম, আকলিমা আক্তার, সুমিত্রা রানী,ফাতেমা বেগম,অর্পনা রানী, জাহেদ প্রমুখ।













