
মোঃ জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দুমকি উপজেলায়, বাংলা জাতির শ্রেষ্ঠ সন্তানের স্মরণে পালিত হয়েছে এ দিবসটি।
আজ ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা শুরু হয় উপজেলা পরিষদ চত্বরে। এরপর গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনার ও জাতির পিতা বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন, দুমকি উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ হারুন-অর-রশীদ হাওলাদার, দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান, দুমকি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম সহ উপজেলা পরিষদ এর ভাইস-চেয়ারম্যানগন এবং দুমকি উপজেলা আওয়ামীলীগ এর শীর্ষ নেতৃবৃন্ধ। এরপর এক এক করে পুষ্পস্তবক অর্পণ করেন, দুমকি উপজেলা পরিষদ, দুমকি উপজেলা আওয়ামীলীগ সহ দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ আরো অনেক প্রতিষ্ঠান।
এরপর শুরু হয় বর্ণাঢ্য বিজয় র্যালি।
সকাল ৮ঃ৩০ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং অংশগ্রহনকারী দল সমূহের সালাম গ্রহণ করেন, দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব, হারুন-অর-রশীদ হাওলাদার, দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান, দুমকি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম সহ দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা। কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে অংশগ্রহন করেন, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, স্কুল,কলেজ এর ছাত্র-ছাত্রীবৃন্দ।
উক্ত অনুষ্ঠান শেষে দেয়া হয়, দুমকি উপজেলা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিগন।













