
মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী:
পটুয়াখালীর দুমকিতে “দুমকি সাতানি নূরানী হাফিজি দাখিল মাদরাসায়” বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও A+ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।
শনিবার(১৭ ডিসেম্বর) সকাল ৯টায় অত্র মাদরাসার সভাপতি ও দুমকি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যড. এইচ.এম মাসুদ আল মামুন এর সভাপতিত্বে এবং অত্র মাদরাসার সুপার মো.ইমদাদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন এর সভাপতি ও দুমকি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ড. হারুন আর রশিদ হাওলাদার(পিএইচডি)।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো.মিজানুর রহমান সিকদার, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম সালাম, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর, মৌকরণ ডিগ্রি কলেজ’র অধ্যাপক মাইনুল ইসলাম, কলস কাঠি ডিগ্রি কলেজ’র অধ্যাপক মো.ফরিদুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য অত্র মাদরাসায় এসএসসি দাখিল ২০২২ পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে মাদ্রাসার যাত্রা শুরুতেই ৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন গোল্ডেন ও একজন এ প্লাস পেয়েছে। তাদের প্রত্যেক কে বৃত্তি হিসেব ১০ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো.ইলিয়াসুর রহমান।












