মেীলভীবাজার বড়লেখায় ৩৩৩ নম্বরে ফোন, ত্রাণ নিয়ে গেলেন ইউএনও।

বড়লেখা মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় কঠোর বিধিনিষেদের ২য় দিনে উপজেলার উওর শাহাবাজপুর ইউনিয়নের ১০ জন ভোক্তভোগীদের কে তাৎক্ষণিক ত্রাণ সামগ্রী পৌছে দিলেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী।

জানাযায় আজ ২৪ জুলাই (রোজ শনিবার) সকালে ইউনিয়নের ১নং ওয়াডের ১০ জন গরীব অসহায় ভুক্তভোগী মানুষ ৩৩৩ নম্বরে কল দিয়ে সহায়তা চেয়ে ছিলেন, তারই ধারাবাহিকতায় দুপুর ১ ঘটিকার সময় ইউএনও নিজ গাড়িতে করে সেই সব ভুক্তভোগীদের হাতে চাল, পিয়াঁজ, তেল, আলু সহ খাদ্য সামগ্রী দিয়ে দেন।

ভোক্তভোগীদের কাছ থেকে জানা যায়, পাশের বাড়ির একজনের কাছ থেকে শুনেছিলেন ৩৩৩ নম্বরে ফোন করলে সহায়তা দিচ্চে সরকার, তারই আশা বুক ভেদে ফোন করেন ৩৩৩ নম্বরে, সেখান থেকে পাওয়া ফোন নম্বর নিয়ে কল দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে, ফলে ফোনে ভোক্তভোগীরা ইউএনও কে সব কিছু খুলে বলেন, বলেন তাদের কষ্টের কথা গুলো। তাদের সব কথা শুনে দুপরে ত্রাণ নিয়ে হাজির হন ইউএনও। সম্প্রতি সরকারের কঠোর বিধিনিষেদ লকডাউনের চলমান থাকায় কর্মহীন আধারে – অনাহারে দিন কাটাচ্ছিলেন তারা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন ইতিমধ্যে কিছু ভোক্তভোগী ৩৩৩ নম্বরে কল দেওয়ায় আমি নিরবে তাদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি। আর আজ সকালে একি এলাকা থেকে কয়েকজন কল করায় এক সাথে তাদের কে ও ইউনিয়ন পরিষদে এনে তাদের হাতে ও তুলে দিয়েছি খাদ্য সামগ্রী।

এ ব্যাপারে স্হানীয় চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন জানান ইতিমধ্যে তাদের কে খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হয়েছে ঈদের আগে। তবুও তারা আজ ৩৩৩ নম্বরে কল করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও নিজেই খাদ্য সামগ্রী নিয়ে এসেছেন।

উল্লেখ্য আজকের ২য় দিনের কঠোর লকডাউনে( ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী ও থানা অফিসার ইন্চার্য জাহাঙ্গীর হোসাইন সরদারের নেতৃত্বে একদল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সাথে নিয়ে কঠোর লকডাউনের স্বাস্থ্য -সুরুক্ষা বিধি মানাতে অভিযান পরিচালনা করা হয়।


মেীলভীবাজার বড়লেখায় ৩৩৩ নম্বরে ফোন, ত্রাণ নিয়ে গেলেন ইউএনও।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here